পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্ট আ’লীগকে পুনর্বাসন করা হবে – এ,কে,এম আহসানুল তৈয়ব জাকির
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ ” অন্তবর্তী কালিন সরকারের নিয়োগকৃত সংস্কার কমিশনররা তথা কথাকথিত সংস্কারের কথা বলে দেশে জাতীয় নির্বাচন পিছানোর নানা পায়তারা করছেন।
কিন্তু আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা দিয়েছেন সেটি বাস্তবায়িত হলেই দেশের সকল সেক্টরের সংস্কার হবে।
ধর্ম ব্যবসায়ী জামায়াতে ইসলামীর মত ধর্ম ব্যবসায়ী রাজনৈতিক দলের সাথে এনসিপির মতো কিছু অনিবন্ধনধিত দলের নেতাকর্মী এই সরকারে থেকে সরকারি সুযোগ সুবিধা হাসিলের সার্থে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি করে আসছে। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে ফ্যাসিস্ট আওয়ামীলীগকে পূনর্বাসন করা হবে। কারণ এ পদ্ধতিতে ভোট দিলে শতকরা হারে সংসদীয় আসন পাবে। আর এজন্যেই বিভিন্ন দলের নেতাকর্মীরা পিআর পদ্ধতিকে সমর্থন করছে।
” গত শুক্রবার কামালপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজাউল করিম ঠান্ডুর সভাপতিত্বে, দড়িপাড়া পাইকড়তলী মাদ্রাসা মাঠে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শীর্ষক আলোচনা ও সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন-সারিয়াকান্দি উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. নূরে আজম বাবু, সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শ্যামল মাহমুদ প্রমুখ।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































